1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে কীটনাশক পানের পর গলায় দড়ি দিয়ে যুবকের আত্নহত্যা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে কীটনাশক পানের পর গলায় দড়ি দিয়ে যুবকের আত্নহত্যা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লালমোহনে কীটনাশক পানের পর গলায় দড়ি দিয়ে যুবকের আত্নহত্যা

জাহিদ দুলাল
  • প্রকাশিত : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ৩৮৯ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন 

ভোলার লালমোহনে বিষপানের পর গলায় দড়ি দিয়ে গাছে ঝুলে আত্মহত্যা করেছেন মো. রিয়াজ হোসেন (২৮) নামের এক যুবক। খবর পেয়ে শুক্রবার সকালে লালমোহন থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ওই যুবকের লাশ উদ্ধার করে। রিয়াজ উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের দক্ষিণ চতলা এলাকার নূরুল হকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান। তিনি বলেন, বৃহস্পতিবার (৩ নভেম্বর) চট্টগ্রাম থেকে বাড়িতে আসে রিয়াজ নামের ওই যুবক। রাতের বেলায় ঘর থেকে কিছু না বলে বের হয়ে যায় রিয়াজ। এরপর তার বাবাসহ বাড়ির লোকজন খোঁজাখুঁজি করে রাতে তার সন্ধান পাননি।

শুক্রবার সকালে রিয়াজের চাচি বাড়ির পিছনে সুপারি বাগানে গেলে তাকে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এসময় তিনি চিৎকার দিলে বাড়ির অন্যান্য লোকজন ছুটে এসে। তারা এসে দেখেন ওই গাছের নিচে একটি খালি বিষের বোতল পড়ে আছে।

ওসি আরো বলেন, খোঁজ নিয়ে জানতে পেরেছি পরিবারের স্বজনদের সঙ্গে ওই যুবকের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যার জন্যই ক্ষোভের বশে যুবক এ কাজ করেছে।
ওসি মো. মাহাবুবুর রহমান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। 

—

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন