1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লালমোহনে কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬১ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহনে ২০২৬ সালে এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত ২০০ জন কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) লালমোহন উপজেলা অডিটোরিয়ামে এ–উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইসলামী ছাত্রশিবির ভোলা জেলা শাখার আয়োজনে জেলা সভাপতি আব্দুল হালিম এর সভাপতিত্ব, জেলা সেক্রেটারি আল আমিনের ব্যবস্থাপনায় এবং অর্থ সম্পাদক ওমর শরীফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচিত ভিপি মো. রিয়াজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা সুমন সরকার, ডা. সিফাতুল্লাহ সজিব। 

বিষয়ভিত্তিক আলোচনা উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বিডিপি‘র কেন্দ্রীয় সদস্য সচিব নিজামুল হক নাঈম, ওলামা বিভাগের কেন্দ্রীয় নেতা ড. মুফতি কামরুল হাসান শাহিন। এছাড়াও লালমোহন কামিল মাদরাসার মুহাদ্দিস  ও জামায়াতে ইসলামীর উপজেলা আমীর আব্দুল হক ও ইসলামিক মডেল মাদরাসার পরিচালক অধ্যাপক আব্দুজ জাহেরসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

 আলোচনা সভা শেষে লালমোহন উপজেলার   জিপিএ–৫ প্রাপ্ত ২০০ জন কৃর্তি শিক্ষার্থীদের হাতে বই, ফুল, ক্রেষ্ট ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ। ব্যতিক্রমধর্মী ও বর্নাঢ্য এ আয়োজনে বিপুল সংখ্যক শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন