1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করলেন জনৈক পুলিশ সদস্য - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করলেন জনৈক পুলিশ সদস্য - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করলেন জনৈক পুলিশ সদস্য

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ২৫৩ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহনে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে মিথ্যা মারপিটের অভিযোগ করলেন জনৈক পুলিশ সদস্য। জানাযায়, শনিবার সন্ধ্যায় লালমোহন পৌরসভার ১১নং ওয়ার্ডে উপজেলা কৃষকলীগ সভাপতি মোখলেছ বকশির বাড়ির পাশ দিয়ে রাস্তাটির পাকা করণ কাজ চলছে। রাস্তার পাশে গাছ থাকায় ঠিকাদার গাছ কাটার জন্য সকলকে অনুরোধ করেন। কৃষক লীগের সভাপতি মোখলেছ বকসি জানান, ঠিকাদারের সিদ্ধান্ত মোতাবেক প্রথমে আমার গাছটি কেটে ফেলি। এরপর পর্যায়ক্রমে সবাইকে গাছ কাটতে বলি। ওই এলাকায় রাস্তার পাশের খাস জমি দখল করে বাড়ির বাউন্ডারি দেন মোঃ আলমগীর নামে এক পুলিশ সদস্য। তার দখল করা খাস জমিতে ৩টি গাছ রাস্তার মধ্যে পড়ে। দুটি গাছ কাটলেও ১টি গাছ কাটতে তিনি রাজি হননি।
এলাকাবাসী ও আমি তাকে অনুরোধ করলে তিনি সকলকে অকর্থ ভাষায় গালি গালাজ করেন। এক পর্যায়ে এলাকাবাসী উত্তেজিত হয়ে পড়লে পুলিশ সদস্য আলমগীর ঘরে গিয়ে ৯৯৯ ফোন করে লালমোহন থানা পুলিশের সহযোগিতা চান। তার ফোন পেয়ে লালমোহন থানা থেকে এ,এস,আই দীপক সঙ্গীয় ফোস সহ ঘটনাস্থলে যায়। এ এসআই আমার পরিচিত হওয়ায়, আমি সকলের সামনে তার হাত ধরে বাসায় চা খাওয়ার জন্য বলি। এতে হয়তো এএসআই দীপক আমার উপড়ে ক্ষুব্ধ হন। আমি উপজেলা কৃষকলীগের সভাপতি আমার সুনাম নষ্ট করার জন্য একটি কু-চক্রী মহল আমার বিরুদ্ধে সংবাদ কর্মীদের ভূল বুঝিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে।
এব‍্যাপারে পুলিশ সদস্য মোঃ আলমগীর বলেন, আমার বাসার সামনে রাস্তার পাশে ৩টি গাছের ২টি গাছ কেটেছি। ঠিকাদার বলছে বাকি ১টি গাছ প্রয়োজন হলে কাটব। কিন্তু মোখলেস বকসী এলাকার লোকজন নিয়ে বলল বাকি গাছটি এখনই কাটতে হবে। এ নিয়ে সমস‍্যার সৃষ্টি হয়। আমি এলাকায় সকলের সাথে নিয়ে এর উপযুক্ত সমাধান চাচ্ছি।
লালমোহন থানার ওসি (তদন্ত) মোঃ এনায়েত হোসেন জানান, এব্যাপারে কোন পক্ষ থানায় অভিযোগ করেনি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন