1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে কৃষি যন্ত্রপাতি বিতরণ সুবিধা ভোগীদের তালিকা দিতে অস্বীকৃতি কৃষি অফিসারের - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে কৃষি যন্ত্রপাতি বিতরণ সুবিধা ভোগীদের তালিকা দিতে অস্বীকৃতি কৃষি অফিসারের - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লালমোহনে কৃষি যন্ত্রপাতি বিতরণ সুবিধা ভোগীদের তালিকা দিতে অস্বীকৃতি কৃষি অফিসারের

জসিম জনি
  • প্রকাশিত : বুধবার, ৩ মে, ২০২৩
  • ২০৯ বার পঠিত
Spread the love

ভোলার লালমোহনে উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হলেও কারা এ সুবিধা পেয়েছে তার তালিকা দিতে নারাজ উপজেলা কৃষি অফিসার মো. আবু হাসনাইন। বুধবার উপজেলা অডিটোরিয়ামে কৃষি অফিসের আয়োজনে কৃষি যন্ত্রপাতি ও হারভেস্টার মেশিন বিতরণ করা হয়। কারা এসব সুবিধা পেয়েছে তা জানতে বেলা ১টায় উপজেলা কৃষি অফিসে গিয়ে কৃষি অফিসারকে পাওয়া যায়নি।

তার মোবাইল ফোনে সাংবাদিক পরিচয় দিয়ে সুবিধাভোগী কৃষকদের নাম জানতে চাইলে তিনি নাম দিতে অস্বীকৃতি জানিয়ে উল্টো প্রশ্ন করেন, ‘তাদের নাম কি আপনি জানতে পারেন?’ এ বিষয়ে প্রয়োজনে তথ্য অধিকার আইনে আবেদন করার কথা বললে তিনি আগামী রোববার আবেদন দিতে বলেন।

এদিকে কৃষি যন্ত্রপাতি বিতরণের ব্যানারেও উপজেলা চেয়ারম্যান একজন বীর মুক্তিযোদ্ধা হলেও তার নামের আগে বীর মুক্তিযোদ্ধা লেখা হয়নি। এমনকি লেখা হয়নি জাতীয় শ্লোগান ‘জয় বাংলা’। এনিয়ে উপজেলা চেয়ারম্যান স্টেজে গিয়ে তাদের ভৎসনা করলে পরে তালি দিয়ে ‘জয় বাংলা’ লাগানো হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন