1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে কেকড়া ট্রলির চাপায় শিশু নিহত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে কেকড়া ট্রলির চাপায় শিশু নিহত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে কেকড়া ট্রলির চাপায় শিশু নিহত

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪৮ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহনে নিষিদ্ধ কেকড়া ট্রলির চাপায় মো. আলিফ (৯) নামের এক শিশু নিহত হয়েছে। শনিবার বিকাল ৪ টায় উপজেলার চরভূতা ইউনিয়নের জনতা বাজারের উত্তর পাশে পুলের কাছে এ ঘটনা ঘটে। মো. আলিফ ওই এলাকার পন্ডিত বাড়ীর প্রবাসী মো. সবুজের ছেলে। চরভূতা ইউপি ৯নং ওয়ার্ডের মেম্বার মো. আলমগীর জানান, বালু, সিমেন্ট ও টাইলস রোঝাই কেকড়া ট্রলিটি পুলের উপরে উঠতে গিয়ে উঠতে না পেরে পিছনের দিকে চলে এসে আলিফকে চাপা দেয়। চাপা দেয়ার সাথে সাথেই স্থানীয়রা আলিফকে লালমোহন হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।

লালমোহন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে লালমোহন হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন