1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনের চরছকিনায় খানা-খন্দে ভরা সড়ক, হাজারো মানুষের দুর্ভোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনের চরছকিনায় খানা-খন্দে ভরা সড়ক, হাজারো মানুষের দুর্ভোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনের চরছকিনায় খানা-খন্দে ভরা সড়ক, হাজারো মানুষের দুর্ভোগ

মুশফিক হাওলাদার , লালমোহন
  • প্রকাশিত : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৯ বার পঠিত
Spread the love

মুশফিক হাওলাদার , লালমোহন

 

দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়ন ৫ নং ওয়ার্ড তরুল্লা সেন্টার হইতে খাঁন বাড়ি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়কের বেহাল দশা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কটির পিচ-ঢালাই উঠে গিয়ে ছোট-বড় গর্তে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিতে কাঁদা সৃষ্টি হওয়ায় প্রতিনিয়ত ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যানগাড়ি ও মোটরসাইকেল আরোহীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ সড়ক দিয়ে নিয়মিত চলাচলকারী মো. মোস্তফা ও মো. রফিকুল ইসলাম জানান, এ সড়ক দিয়ে প্রতিদিন স্কুল, কলেজের ছাত্র-ছাত্রীসহ এলাকার হাজারো মানুষ আসা-যাওয়া করে। এ সড়কের অনেক স্থানে পিচ-ঢালাই উঠে মাটি বেড়িয়ে কয়েক ফুট গর্ত হয়েছে। বৃষ্টির দিনে সড়কের গর্তগুলো পানিতে ঢাকা পড়ায় বেশিরভাগ গাড়ি, দুর্ঘটনার শিকার হয়ে থাকে। শুকনো মৌসুমে এসব গর্ত পেড়িয়ে গাড়ি চলাচল করলেও একটু বৃষ্টি হলেই সড়ক যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়। অথচ সড়কটি মেরামতের জন্য কেউ কোনো কার্যকর পদক্ষেপ নেননি।
সড়কটি দ্রুত সংস্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে জানান তারা।

অটোচালক মো. জিন্নাহ ও মো. সাগর জানান, বিভিন্ন পণ্যসামগ্রী আনা-নেওয়ার জন্য এই সড়কে যানবাহন চলাচল করতে হচ্ছে । কিন্তু সড়কটি অনেক দিন সংস্কার না করায় পিচ ও খোয়া উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্ত পাড় হয়ে গাড়ি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অনেক সময় সড়কে গাড়ি উল্টে দুর্ঘটনা ঘটছে। এছাড়াও অসুস্থ বয়স্ক রোগীদের হাসপাতালে নিয়ে যেতে ভোগান্তিতে পড়তে হয়। আর বৃষ্টি হলে সড়কের গর্তগুলো যেন একেকটা ছোট নর্দমায় পরিণত হয়। সব মিলিয়ে ঝুঁকি নিয়েই সড়কটি দিয়ে চলাচল করতে হচ্ছে। আমরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি। যেন আমাদের রাস্তাটি দ্রুত সংস্কার করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন