1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে খেলার মাঠ দখলমুক্ত করার দাবিতে শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে খেলার মাঠ দখলমুক্ত করার দাবিতে শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লালমোহনে খেলার মাঠ দখলমুক্ত করার দাবিতে শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের মানববন্ধন

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৩ বার পঠিত
Spread the love
জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার:
ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের কর্তারহাট বাজার এলাকার একমাত্র খেলার মাঠটি ব্যবসায়ীদের কবল থেকে দখলমুক্ত করে ‘ডা. আজহার উদ্দিন মিনি স্টেডিয়াম’ নামকরণে রূপান্তরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
​রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় কর্তারহাট খেলার মাঠে কর্তারহাট খেলোয়াড় কল্যাণ সংস্থা এবং সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে মানববন্ধনে অংশ নেন।
​স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কর্তারহাট বাজার ব্যবসায়ী সমিতির কিছু প্রভাবশালী ব্যবসায়ী ধীরে ধীরে খেলাধুলার এই মাঠটি জবরদখল করে নিচ্ছেন। ওই এলাকায় যুবকদের খেলাধুলার জন্য বিকল্প কোনো মাঠ না থাকায় স্থানীয় তরুণ ও যুবসমাজ খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে। মাঠটি রক্ষা এবং যুবসমাজকে মাদকমুক্ত ও ক্রীড়ামুখী রাখতে অবিলম্বে এর দখলমুক্ত করার দাবি জানান তারা। একইসঙ্গে এই মাঠটিকে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত ‘ডা. আজহার উদ্দিন মিনি স্টেডিয়াম’ হিসেবে রূপান্তর করতে সরকারের সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।
​মানববন্ধনে বক্তারা মাঠটি দ্রুত দখলমুক্ত করতে এবং মিনি স্টেডিয়াম নির্মাণের দাবি বাস্তবায়নের জন্য স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রমের সুদৃষ্টি ও জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
​
কর্তারহাট খেলোয়াড় কল্যাণ সংস্থার সভাপতি মাসুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদের পরিচালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আলামিন, সাংগঠনিক স

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন