1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে গণঅধিকার পরিষদের আনন্দ মিছিল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে গণঅধিকার পরিষদের আনন্দ মিছিল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে গণঅধিকার পরিষদের আনন্দ মিছিল

জাহিদ দুলাল
  • প্রকাশিত : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৮ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল

গণঅধিকার পরিষদের নিবন্ধন এবং ট্রাক প্রতীক পাওয়ায় ভোলার লালমোহন উপজেলায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে গণঅধিকার পরিষদ লালমোহন উপজেলা শাখার আয়োজনে পৌরশহরের চৌরাস্তার মোড় থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

এরআগে পৌরশহরের ডাকবাংলো ব্রিজ সংলগ্ন এলাকায় গণঅধিকার পরিষদ লালমোহন উপজেলা শাখা কার্যালয়ের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যালয়ের উদ্বোধন করেন ভোলা জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. সামির ফরাজী।

এ সময় জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব আতিকুর রহমান (আবু তৈয়ব), লালমোহন উপজেলার আহ্বায়ক মো. ইলিয়াছুর রহমান এবং পৌরসভার আহ্বায়ক মো. আব্দুল্লাহ আল-মামুনসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন