1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে গণঅধিকার পরিষদের বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথসভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে গণঅধিকার পরিষদের বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথসভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে গণঅধিকার পরিষদের বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথসভা

মো. মুশফিক হাওলাদার , লালমোহন 
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ২৪৭ বার পঠিত
Spread the love

মো. মুশফিক হাওলাদার , লালমোহন 

ভোলার লালমোহনে গণঅধিকার পরিষদ লালমোহন উপজেলা শাখা’র উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথসভা করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ছাত্র, যুব ও গণঅধিকার পরিষদ লালমোহন উপজেলা শাখার আয়োজনে ও লালমোহন উপজেলার গণঅধিকার পরিষদের আহবায়ক মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে শোভাযাত্রাটি লালমোহন সরকারি শাহবাজপুর কলেজের সামনে থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিণ করে পথসভা করা হয়।
পথসভায় বক্তব্য রাখেন জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব আতিকুর রহমান আবু তৈয়ব, উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় লালমোহন উপজেলা ও পৌরসভা গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পথসভায় বক্তারা বলেন,গণঅধিকার পরিষদ একটি তারুণ্য ও গণমানুষের দল। সারা দেশে ও দেশের বাইরে দলটির গণজোয়ার তৈরি হয়েছে। আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে ট্রাক মার্কার বিজয়ের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন