1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা

জাহিদ দুলাল
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৭৪ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল

ভোলার লালমোহনে ২০২৪ সালের জুলাই- আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। লালমোহন উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের হলরুমে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ এর সভাপতিত্বে এবং যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান ইমনের সঞ্চলনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী (ভূমি) এহসানুল হক শিপন, থানা অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল হক, ইসলামী আন্দোলনের মাওলানা রাশেদুল ইসলাম, হেফাজত ইসলামীর ইমাম উদ্দিন শামীম, গণঅধিকার পরিষদ ভোলা জেলার সাধারণ সম্পাদক আতিকুর রহমান, প্রেসক্লাব সভাপতি সোহেল আজিজ শাহীন, শহীদ পরিবারের সদস্য মো. জামাল প্রমূখ।

এসময় বক্তরা জুলাই- আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণ করে বলেন, সারা দেশের ন্যায় গণঅভ্যুত্থানে লালমোহন উপজেলায় মোট ১২জন শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন ১২৫ জন। শহীদ পরিবারের সদস্যদের বিভিন্ন দল আর্থিকভাবে সহায়তা করেছেন। সরকারিভাবে সহায়তা করা হবে। লালমোহনে শহীদদের স্মৃতি ধরে রাখতে শহীদদের ছবিসহ পূর্নাঙ্গ পরিচয়ের ফলকনামা উপজেলার বিভিন্ন যায়গায় তৈরী করে রাখার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ করা হয়।

বক্তব্য শেষে শহীদদের রুহের মাফফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন। এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি কর্মকর্তা, শহীদ পরিবারের সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন