1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

জাহিদ দুলাল
  • প্রকাশিত : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ২৬৫ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ভোলার লালমোহনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সোমবার (২৫ মার্চ ২০২৪) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, সহকারী কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ ডালিম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসনে প্রমূখ।

আলোচনা বক্তরা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে বাঙ্গালী জাতীর জীবনে এক বিভীষিকাময় রাত নেমে আসে। আন্দোলনরত বাঙ্গালীদের কন্ঠ চিরতরে বন্ধ করে দেয়ার জন্য ওই রাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে নিরিহ ঘুমন্ত বাঙ্গালীর উপর অপারেশন সার্চলাইট বাস্তবায়ন করে। অপারেশন সার্চলাইট ছিল পৃথিবীর ইতিহাসে জঘন্যতম গণহত্যা। সেই থেকে আমরা ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালন করে আসছি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, এলজিইডি প্রকৌশলী রাজিব সাহা, পল্লী উন্নয়ন কর্মকর্তা রিমা আক্তার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আক্তারুজ্জামান মিলন, বীর মুক্তিযোদ্ধা শাজাহান মিয়াসহ আরও অনেক।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন