1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে গরম ডালে পড়ে ঝলসে যাওয়া ৩ বছরের শিশুর ৭ দিন পর মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে গরম ডালে পড়ে ঝলসে যাওয়া ৩ বছরের শিশুর ৭ দিন পর মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে গরম ডালে পড়ে ঝলসে যাওয়া ৩ বছরের শিশুর ৭ দিন পর মৃত্যু

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১২২ বার পঠিত
Spread the love
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ভোলার লালমোহন উপজেলায় গরম ডালের মধ্যে পড়ে ঝলসে যাওয়ার ৭দিন পর চিকিৎসাধীন অবস্থায় মো. ওমর নামে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ওই শিশুর মরদেহ দাফন করা হয়। শিশু ওমর উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কুন্ডের হাওলা এলাকার মো. মনিরের ছেলে। এরআগে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৮ ডিসেম্বর) রাত ১০ টার দিকে মারা যায় শিশু ওমর।
ওই শিশুর নানা মো. সিহাব উদ্দিন জানান, গত বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে ঘরে ভাত আর ডাল রান্না করছিলেন শিশু ওমরের মা। এ সময় বাড়ির অন্য এক শিশুসহ মায়ের পাশেই খেলছিল সে। এক পর্যায়ে অসাবধানতাবশত শিশু ওমরসহ দুইজনই রান্না করা ওই গরম ডালের মধ্যে পড়ে যায়। গরম ডালের মধ্যে পড়ে সবচেয়ে বেশি পুড়ে যায় ওমরের শরীর। এরপর তাকে উদ্ধার করে প্রথমে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ওমরকে ঢাকায় রেফার্ড করেন।
তিনি আরো জানান, এরপর ওইদিনই তাকে ঢাকায় নিয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানের চিকিৎসকরা জানান, ওমরের শরীরের পেছনের অংশের অন্তত ৪০ শতাংশ পুড়ে গেছে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৮ ডিসেম্বর) রাত ১০ টার দিকে মারা যায় শিশু ওমর। বৃহস্পতিবার দুপুরে তার মরদেহ গ্রামে এনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন