1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে গলায় ফাঁস দিয়ে ৭৫ বছরের বৃদ্ধের আত্মহত্যা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে গলায় ফাঁস দিয়ে ৭৫ বছরের বৃদ্ধের আত্মহত্যা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে গলায় ফাঁস দিয়ে ৭৫ বছরের বৃদ্ধের আত্মহত্যা

জাহিদ দুলাল
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৯৭ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন

দীর্ঘদিন ধরে মুখে ঘা। শারীরিকভাবেও ভীষণ অসুস্থ্য। এসব যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজের বসত ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি পেঁচিয়ে ফাঁস দিয়েছেন মো. হাবিব উল্যাহ নামের এক বৃদ্ধ।

মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের চরমোল্লাজী গ্রামের নিজ বসতঘরে ৭৫ বছর বয়সী ওই বৃদ্ধ ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ থানায় নিয়ে আসে।

বৃদ্ধ হাবিব উল্যাহর ছেলে মো. কামাল হোসেন জানান, বাবা দীর্ঘদিন ধরেই অসুস্থ্য ছিল। মঙ্গলবার সকালে বাবাকে ঘরে রেখে আমরা যে যার মতো কাজ করতে যাই। কিছু সময় পরে মা ঘরে এসে বাবাকে আড়ার সঙ্গে ঝুলতে দেখে চিৎকার দিলে আমিসহ প্রতিবেশিরা ছুটে এসে দড়ি কেঁটে বাবার লাশ নিচে নামাই।
এব্যাপারে লালমোহন থানার ওসি মো. মাহাবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে থানায় এনেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন