1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে গাঁজাসহ যুবক আটক, এলাকাবাসী পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে গাঁজাসহ যুবক আটক, এলাকাবাসী পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লালমোহনে গাঁজাসহ যুবক আটক, এলাকাবাসী পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৮৪ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহন উপজেলায় ২০০ গ্রাম গাঁজাসহ মো. নিশাত (৩৩) নামের এক যুবককে হাতে নাতে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

রোববার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার গজারিয়া পশ্চিম বাজার চৌরাস্তা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মো. নিশাত লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামের আবুল কালামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে গজারিয়া পশ্চিম বাজার চৌরাস্তায় বাচ্চু মাতব্বরের অফিসের সামনে থেকে ২০০ গ্রাম গাঁজাসহ নিশাতকে আটক করেন এলাকাবাসী।

খবর পেয়ে লালমোহন থানার এসআই আসাদুজ্জামান খান সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং অভিযুক্তের হেফাজত থেকে গাঁজা জব্দ করেন।

এ বিষয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম মজুমদার জানান, স্থানীয়দের সহায়তায় গাঁজাসহ আটক ওই যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। গণপিটুনিতে আহত হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন