1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে গাঁজা ও ইয়াবাসহ আটক - ৩ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে গাঁজা ও ইয়াবাসহ আটক - ৩ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে গাঁজা ও ইয়াবাসহ আটক – ৩

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৭৪ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহন উপজেলায় গাঁজা ও ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। আটককৃতরা হলেন- পৌরসভার ১নং ওয়ার্ডের মফিজ উদ্দিন হাওলাদার বাড়ির মৃত আলী হোসেনের ছেলে মো. আল-আমিন (৩০), ৯নং ওয়ার্ডের অহিদুর রহমানের ছেলে মো. হাসান (৩৬) এবং তার সহযোগী ৭নং ওয়ার্ডের কলেজপাড়া এলাকার জেবল হকের ছেলে মো. নাঈম (৩২)।

লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়। এ সময় আল-আমিনের কাছ থেকে ৫৬ পিস ইয়াবা ট্যাবলেট, হাসান ও তার সহযোগী নাঈমের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তিনি আরো জানান, আটকের পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। মাদক বিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন