1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে গৃহবধূর উপর অমানুষিক নির্যাতনের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে গৃহবধূর উপর অমানুষিক নির্যাতনের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে গৃহবধূর উপর অমানুষিক নির্যাতনের অভিযোগ

মোঃ নুরুল আমিন, লালমোহন
  • প্রকাশিত : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৭৩ বার পঠিত
Spread the love

মোঃ নুরুল আমিন, লালমোহন

লালমোহনে গৃহবধূর উপর অমানুষিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের গজারিয়া ৬নং ওয়ার্ডে ২ ফেব্রুয়ারি এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গজারিয়া ৬নং ওয়ার্ডের মৃত এম এম শাহজাহানের পুত্র মো. ফজলে হাসানের সাথে ৮নং ওয়ার্ডের মফিজুল ইসলামের কন্যা মাইমুনা ইসলাম রিমার সাথে ৮ বছর আগে বিয়ে হয়েছে। বিয়ের সময় বরপক্ষের দাবি অনুযায়ী কন্যার পিতা নানান উপঢৌকন, স্বর্ণালংকার ও ফার্নিচার দিয়ে আনুষ্ঠানিকভাবে তুলে দেয়। তাদের দাম্পত্য জীবনে ফরাস (৪) নামে একটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই গৃহবধূর উপর নানাভাবে শারিরীক ও মানসিক নির্যাতন চালাতে থাকে এবং বিভিন্ন অজুহাত দেখিয়ে বাপের বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য তাকে চাপ দিতে থাকে। শাশুড়ি হোসনে আরা বেগমের শল্য পরামর্শে ব্যবসা করবে বলে বাপের বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য চাপ দিলে কন্যার সুখের কথা চিন্তা করে মফিজুল ইসলাম দুই লাখ টাকা দিতে বাধ্য হয়।

কিন্তু সে অপথে কুপথে চলে টাকা উড়াতে থাকে। কিছুদিন পর আবারও গৃহবধূ মাইমুনাকে জড়োসড়ো ব্যবসা করবে বলে তার বাপের বাড়ি থেকে পাঁচ লাখ টাকা এনে দিতে বলে। এতে মাইমুনা অপারগতা প্রকাশ করলে স্বামী ফজলে হাসান বিপ্লব ও শাশুড়ি হোসনে আরাসহ তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এর জের ধরে একপর্যায়ে ২ ফেব্রুয়ারি বিকাল অনুমান ৫টার দিকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। ওয়ালের সাথে ধাক্কা দিয়ে কপালে রক্তাক্ত জখম করে। পরে গৃহবধূ ডাক চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। পাঁচ লাখ টাকা এনে না দিলে তাকে তালাক দিবে বলে হুমকি দেয়। সন্তানসহ গৃহবধূকে ঘর থেকে বের করে দেয়। আহত গৃহবধূকে লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়। আহত গৃহবধূ ও তার পিতৃ পরিবার এ ঘটনার ন্যায় বিচার দাবি করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন