1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধূর আত্মহত্যা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধূর আত্মহত্যা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধূর আত্মহত্যা

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ৯০ বার পঠিত
Spread the love
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ভোলার লালমোহন উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে অভিমান করে চালের পোকা দমনের গ্যাস ট্যাবলেট খেয়ে মোসা. সালমা বেগম নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শনিবার রাত আড়াইটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এরআগে শনিবার বিকেলে আত্মহত্যার লক্ষ্যে ঘরে থাকা গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ্য হয়ে পড়েন গৃহবধূ সালমা বেগম। তিনি উপজেলার বদরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাজিরাবাদ এলাকার আকতার হোসেনের স্ত্রী।
ওই গৃহবধূর পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে সালমা বেগমের সঙ্গে তার স্বামী আকতার হোসেনের ঝগড়া হয়। যার কারণে অভিমান করে ঘরে থাকা চালের পোকা দমনের গ্যাস ট্যাবলেট খেয়ে নেন তিনি। এরপর তিনি বমি শুরু করলে তার ছেলে-মেয়ে এবং স্বামী মিলে তাকে সন্ধ্যার পর লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে মারা যান গৃহবধূ সালমা বেগম।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় ওই গৃহবধূর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা দায়ের হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন