1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে গ্রামীণ ব্যাংকের বৃক্ষ রোপণ অভিযান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে গ্রামীণ ব্যাংকের বৃক্ষ রোপণ অভিযান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে গ্রামীণ ব্যাংকের বৃক্ষ রোপণ অভিযান

নুরুল আমিন, লালমোহন
  • প্রকাশিত : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ২৮৯ বার পঠিত
Spread the love

নুরুল আমিন, লালমোহন

গ্রামীণ জনগণকে বৃক্ষ রোপণে উৎসাহিত করার জন্য গ্রামীণ ব্যাংক দেশব্যাপী বৃক্ষ রোপণ সপ্তাহ ও বৃক্ষ রোপণ অভিযান কর্মসূচির আয়োজন করে। চলতি বছর গ্রামীণ ব্যাংকের ২০ কোটি চারা লাগানোর অংশ হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষায় সামাজিক ও সবুজ বনায়নের জন্য ভোলা যোনের লালমোহন এরিয়াতে বিভিন্ন শাখায় সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় ১৮ জুন রবিবার সকালে পশ্চিম চরউমেদ লালমোহন শাখা ও ওসমানগঞ্জ চরফ্যাশন শাখায় সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। গ্রামীণ ব্যাংক ২৫নং সপ্তাহকে গাছের চারা লাগানোর বিশেষ সপ্তাহ ও ২০ জুনকে গাছের চারা লাগানোর বিশেষ দিন বা বৃক্ষ রোপণ দিবস হিসেবে ঘোষণা করেছে। বৃক্ষ রোপণ সপ্তাহ সফল করার জন্য গ্রামীণ ব্যাংকের প্রতিটি যোন, এরিয়া ও শাখাতে নিরলসভাবে কাজ করছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গ্রামীণ ব্যাংক লালমোহন এরিয়ার এরিয়া ম্যানেজার এস,এম, কবির হোসন বলেন, সবুজ বনায়নে কাজ করছে গ্রামীণ ব্যাংক। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রধানমন্ত্রীর নির্দেশনা ও গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানের উদ্যোগে ২০২৩ সালে সারাদেশে ২০ কোটি গাছের চারা বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সদস্যদের মাঝে চারা বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে ভোলা জেলায় ৫০ লক্ষ গাছের চারা বিতরণ করা হবে। এরমধ্যে লালমোহন এরিয়াতে ৬ লক্ষ বৃক্ষের চারা বিতরণ করা হবে। এসময় পশ্চিম চর উমেদ লালমোহন শাখার ম্যানেজার শংকর মজুমদার, সেকেন্ড ম্যানেজার মোঃ জহিরুল ইসলাম, সম্মানিত অতিথি লালমোহন সরকারি শাহবাজপুর কলেজে’র ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ শাহে আলম, পশ্চিম চরউমেদ লালমোহন শাখার অফিসার মোয়াজ্জেম হোসেন, ওসমানগঞ্জ চরফ্যাশন শাখার ম্যানেজার মোঃ হেলাল উদ্দিন, সেকেন্ড ম্যানেজার অসীম চন্দ্র রায়সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। উল্লেখ্য এর আগে গত ১১ জুন কালমা লালমোহন, শম্ভুপুর তজুমদ্দিন, ১২ জুন রমাগঞ্জ লালমোহন, ১৩ জুন চরভুতা লালমোহন, ধলীগৌর নগর লালমোহন, ১৪ জুন লালমোহন ও ফরাজগঞ্জ লালমোহন, ১৫ জুন বদরপুর লালমোহন ও দেউলা বোরহানউদ্দিন শাখায় গাছের চারা বিতরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন