1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করলেন এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করলেন এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করলেন এমপি শাওন

এম.আমির হেসেন, লালমোহন
  • প্রকাশিত : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯০১ বার পঠিত
Spread the love

এম.আমির হেসেন, লালমোহন

ভোলার লালমোহন ৫০ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ এর উদ্বোধন করা হয়েছে।  শনিবার সকালে উপজেলা আন্তঃ স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতা কমিটির আয়োজনে লালমোহন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ।

তিনি বলেন সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নেই। আওয়ামীলীগ সরকার ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি সব ধরনের খেলাধুলার প্রসারে  গুরুত্ব দিচ্ছে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও ক্রীড়াবান্ধব নেত্রী। খেলাধুলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন তরুণ প্রজন্ম যত বেশি এতে অংশ নেবে ততটাই তাদের মনমানসিকতা ভালো থাকবে।

এমপি শাওন আরো বলেন. খেলাধুলা শুধুমাত্র আমাদের দেহমনকেই সুস্থ রাখে না; বরং অন্যের সাথে সুসম্পর্ক ও সম্প্রীতির বন্ধন বজায় রাখে। বর্তমান সময়ে আমাদের তরুণ সমাজের অনেকের মধ্যে যে সামাজিক মূল্যবোধ ও চারিত্রিক অবক্ষয় ঘটছে, তা প্রতিরোধে তাদেরকে নিয়মিত খেলাধুলার চর্চা করার আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ লালমোহন উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার,সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মদনমোহন সহ উপজেলার মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন