1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে চার ব্যবসায়ীকে জরিমানা । আড়াই কোটি টাকার অবৈধ জাল জব্দ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে চার ব্যবসায়ীকে জরিমানা । আড়াই কোটি টাকার অবৈধ জাল জব্দ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে চার ব্যবসায়ীকে জরিমানা । আড়াই কোটি টাকার অবৈধ জাল জব্দ

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৩৮ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

 

ভোলার লালমোহন উপজেলায় যৌথ অভিযানে অন্তত আড়াই কোটি টাকার অবৈধ জাল জব্দ করা হয়েছে। শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের বিভিন্নস্থানে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় চার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ২০ হাজার টাকা জরিমানা প্রদান করেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ।

 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা জানতে পারেন পৌরশহরের কয়েকটি দোকানে অবৈধ জাল বিক্রি করা হচ্ছে। ওই সংবাদের ভিত্তিতে দুপুরে দোকানগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমাণের কারেন্ট জাল, বেহুন্দি জাল, মশারী জাল, রিং জাল, জিরো জাল, পাই জাল ও পোয়া জাল জব্দ করা হয়। এসব জালের আনুমানিক বাজার মূল্য অন্তত আড়াই কোটি টাকা।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ আরো বলেন, অভিযানে জব্দকৃত জাল যথাযথ প্রক্রিয়ায় বিনষ্ট করা হয়েছে। এ অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা, উপজেলা মৎস্য দফতরের কর্মকর্তা ও থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন