1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে চুরির অপবাধে ৪র্থ শ্রেণির শিক্ষার্থীর ২ হাত বেধেঁ নির্যাতন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে চুরির অপবাধে ৪র্থ শ্রেণির শিক্ষার্থীর ২ হাত বেধেঁ নির্যাতন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে চুরির অপবাধে ৪র্থ শ্রেণির শিক্ষার্থীর ২ হাত বেধেঁ নির্যাতন

জাহিদ দুলাল
  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ২৩৯ বার পঠিত
Spread the love

 জাহিদ দুলাল, লালমোহন 

ভোলার লালমোহনে বাসা থেকে টাকা চুরির অপবাধে শিক্ষার্থী আজমী (১০) কে ২ হাত ঘরের খুটির সাথে বেধে মারপিট ও নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৫নং ওয়ার্ড পাঙ্গাসিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আজমী পশ্চিম চরউমেদ ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র। আজমী ওই এলাকার পাঙ্গাসিয়া গ্রামের মো. মোহসীনের ছেলে।

ভুক্তভোগী শিক্ষার্থী আজমী জানায়, সকালে একই বিদ্যালয়ের শিক্ষার্থী মোহিন তাকে খেলতে তাদের বাসায় নিয়ে যায়। খেলার এক পর্যায়ে মহিনের বাবা বাহার তার ৮শত টাকার মধ্যে ৫শত টাকা না পেয়ে আজমীকে সন্দেহ করে এবং একপর্যায়ে তাকে ঘরের খুটির সাথে বেধে মারপিট শুরু করে। আজমী তাকে বারবার বলে সে টাকা নেয় নাই এবং চুরি করে নাই। একপর্যায়ে বাহার তাকে মাটিতে রেখে বুকের উপর পা চাপা দিয়ে টাকা নেয়ার কথা বলতে বলে। আমি চিৎকার শুরু করলে বাহারের স্ত্রী আমার মাকে ডেকে নিয়ে আসে। আমার মা এসে আমার হাতের বাধন খুলে আমাকে নিয়ে আসে।

আজমীর মা পারভীন বলেন, বাহারের স্ত্রী আমাকে বলে আপনার ছেলে আমাদের টাকা চুরি করেছে তারাতারি আমাদের ঘরে চলুন। আমি তার কথামত তাদের ঘরে গিয়ে দেখি আমার ছেলেকে পিছমোড়া দিয়ে তাদের ঘরের খুটির সাথে দুহাত বেধে রেখেছে। আমি আজমীর হাতের বাধন খুলে তার আবস্থা খাপার দেখলে তাকে লালমোহন হাসপাতালে ভর্তি করি।

শিশু শিক্ষার্থী নির্যাতনকারী বাহারের মোবাইলে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আজমী একটা চোর। এর আগেও আজমী চুরি করেছে। আজকে আমার জামার পকেট থেকে ৫শত টাকা চুরি করার কারনে আমার মাথা গরম হয়ে গেছে, তাই ওকে লাঠি দিয়ে কয়েকটি আঘাত করেছি এবং কয়েকটি চর থাপ্পর মেরেছি। আজমীর কাছে টাকা পেয়েছেন কিনা জিজ্ঞাসা করলে বলেন টাকা পাওয়া যায়নি।
এ ব্যাপারে লালমোহন থানার অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান বলেন, শিশু শিক্ষার্থী আজমীর মা আমার কাছে এসেছিল। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।  

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন