1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে ছাত্র দলের উদ্যোগে গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে ছাত্র দলের উদ্যোগে গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে ছাত্র দলের উদ্যোগে গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ

মো. মুশফিক হাওলাদার 
  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৪২ বার পঠিত
Spread the love

মো. মুশফিক হাওলাদার 

গাজায় চলমান ইতিহাসের নৃশংসতম গণহত্যার প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত কর্মসূচির আওতায় ভোলার লালমোহনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লালমোহন উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে লালমোহন উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে লালমোহন পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে চৌরাস্তার মোড়ে এসে শেষে হয়।

চৌরাস্তার মোড়ে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত আহ্বায়ক আলাউদ্দিন ইলিয়াস ও প্রস্তাবিত সদস্য সচিব জুনায়েদুল ইসলাম নয়ন প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্য বলেন, সন্ত্রাসবাদী ইহুদি রাষ্ট্র ইসরাইল কর্তৃক নিরীহ ফিলিস্তিনি মুসলিমদের উপর বর্বরতা হামলার চালিয়ে যাচ্ছে। জাতিসংঘ সহ পৃথিবীর সকল মুসলিম রাষ্ট্র এখনো চুপ করে বসে আছে। আমরা ছাত্রদলের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

লালমোহনের সকল মুসলমানগণ ইহুদী রাষ্ট্র ইসরাইলের সকল পণ্য বর্জন করলাম। আজ থেকে লালমোহনের কোন ব্যবসায়ীকে ইসরায়েলি পণ্য বিক্রি না করার আহ্বান জানান।

এসময় গাজাবাসীর সমর্থনে বিভিন্ন ইউনিয়ন পৌরসভা ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ ও মিছিলে অংশ গ্রহণ করে। তারা গাজাবাসীর সমর্থনে এবং ইহুদি ইসরায়েলের বিরুদ্ধে নানা ফেস্টুন, ব্যানার, প্লাকার্ডসহ বিভিন্ন শ্লোগান দিতে থাকে।

এসময় উপজেলা ছাত্রদল,পৌর, কলেজ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রনেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন