1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
আদালতে মামলা করায় ঘর দখল ও লুটপাটের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news আদালতে মামলা করায় ঘর দখল ও লুটপাটের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আদালতে মামলা করায় ঘর দখল ও লুটপাটের অভিযোগ

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৯৮ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

 

ভোলার লালমোহনে জায়গা জমি বিরোধ নিয়ে আদালতে মামলা করায় ঘরের মালামাল লুটকরে ঘর দখল করার অভিযোগ পাওয়া গেছে। রবিবার উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের পূর্বচরউমেদ গ্রামের ৭নং ওয়ার্ড হাফিজ উদ্দিন বাজার সংলগ্ন মসজিদের দক্ষিণ পাশের মো. জান্টু হাওলাদারের ভাড়া দেয়া বাসায় এ ঘটনা ঘটে।

 

এ বিষয়ে জান্টু হাওলাদার অভিযোগ করে বলেন, পূর্ব চরউমেদ মৌজার এসএ ৫৩৩ খতিয়ানের ৭৮৬/৭৮৭/৭৯৩/৭৯৪/৭৯৬/৮০০/২৭৭০/২৭৭২ দাগ অনুযায়ী আমি ক্রয় ও ওয়ারিশসূত্রে রেকডিও মালিক থাকিয়া দীর্ঘদিন যাবত শান্তিপূর্ণভাবে ঘরবাড়ি করিয়া বশত ও একটি ঘর ইউনিয়ন ফরেস্টার তাজল ইসলামের কাছে দীর্ঘ প্রায় ৮ বছর যাবত ভাড়া দিয়ে আসছি। আমার ভাড়াটিয়া তাজল ইসলাম তার বাড়িতে গেলে হঠাৎ রবিবার এলাকার নওয়াবের নেতৃত্বে সেলিম, মানিক হাং, রিপন, লাভলু, সুবর্ণা, কোহিনুর, মুক্তা ও রিনা আমার ভাড়াটিয়ার ঘরের মালামাল লুট করে নিয়ে যায় এবং ঘরটি তারা দখল করে নেয়। আমার ভাড়াটিয়ার ঘরের মালামাল লুট করে নেয়ার সময় ৯৯৯ কল করলে লালমোহন থানা থেকে এসআই জাফর এসে ঘটনাস্থল পরিদর্শন করে উভয়কে থানায় যেতে বলেন।

 

তিনি আরো বলেন, আমি গত ২৬ নভেম্বর নওয়াবগংদের বিরুদ্ধে আদালতে মামলা করলে তারা আমার উপর ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটায়। এঘটনায় ভুক্তভোগী জান্টু হাওলাদার সুষ্ঠ বিচারের দাবী জােিয়ছেন।
এ ব্যাপারে অভিযুক্ত সেলিমের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তার ফোন বন্ধ পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

 

এ সংক্রান্ত লালমোহন থানার এসআই জাফর বলেন, ফরেস্টার তাজল ইসলাম ছুটি শেষে থানায় এসে অভিযোগ দায়ের করলে অভিযোগটি আমলে নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন