1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে জমি বিরোধে কুপিয়ে ৩ জনকে রক্তাক্ত জখম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে জমি বিরোধে কুপিয়ে ৩ জনকে রক্তাক্ত জখম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে জমি বিরোধে কুপিয়ে ৩ জনকে রক্তাক্ত জখম

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৯০ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহনে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ৩ জনকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বদরপুর ইউনিয়নের চরটিটিয়া ৪নং ওয়ার্ডের খান বাড়েতে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে ওই বাড়ির মো. ইউসুফ খান অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে আমাদের সাথে একই বাড়ির আকবর খান গংদের সাথে আমাদের জমিজমা নিয়ে রিরোধ চলছিল। গত ২৬ জানুয়ারি আমরা আমাদের জায়গায় ঘর উত্তোলনের জন্য মাটি কেটে বেইজ তৈরী করার সময় হঠাৎ মো. আল আমিন, মো. সোহাগ, মো. রুবেল. মো. নুরনবী, আসমা বেগম লাইজু, মুক্ত বেগমসহ একাধিক বহিরাগত লোক দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আমাদের উপর আক্রমন করে। তারা আমার স্ত্রী রোকেয়া বেগম, ছেলে মো. মিজানুর রহমান ও মেয়ে নুসরাত বেগমের উপর হায়েনাদের মতো আক্রোমন করে ঘটনাস্থলে মিজানের মাথা ফাটিয়ে ফেলে, স্ত্রীর নাক ফাটিয়ে দেয় এবং মেয়েকেসহ সকলকে পিটিয়ে গুরুতর আহত করার সময় আমরা ৯৯৯ কল করলে ঘটনাস্থলে পুলিশ আসে এবং আহতদেরকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে পাঠিয়ে দেয়।তারা এখনো চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।আমরা উক্ত ঘটনার ন্যায় বিচার দাবী করছি।

এ ব্যাপারে আকবর খানকে মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান, বাড়ির ভিটা নিয়ে দু‘পক্ষের মধ্যে মারামারি হয়েছে।তারা আমাদেরকে মেরেছে। আমরাও তাদেরকে মেরেছি।

লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম এ ঘটনা সম্পর্কে বলেন, ৯৯৯ এর ফোন পেয়ে আমাদের ইমারজেন্সি একটি টিম ঘটনাস্থলে গিয়ে ভিকটিমদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছি।তাদেরকে অভিযোগ দেয়ার জন্য বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন