1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে জমি বিরোধে রাতের আঁধারে বৃদ্ধকে পিটিয়ে আহত করার অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে জমি বিরোধে রাতের আঁধারে বৃদ্ধকে পিটিয়ে আহত করার অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে জমি বিরোধে রাতের আঁধারে বৃদ্ধকে পিটিয়ে আহত করার অভিযোগ

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ২৭০ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহনে জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রাতের আঁধারে মো: আ: রহিম (৬০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গত সোমবার  (১৮ আগস্ট) রাত ৯টার পরে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের  ৬নং ওয়ার্ড চরমোল্লাজী কাজীর বাজার  এলাকায় এ ঘটনা ঘটে।

ওই এলাকার মৃত সামচল হক’র ছেলে মো: আ: রহিম অভিযোগ করে বলেন,স্থানীয় জামাল উদ্দিনের ছেলে

মো: মফিজুল ইসলাম (ওপরে তেল মফিজ) ও কামাল গাংদের সাথে দীর্ঘদিন ৮শতাংশ জমি তারা জোর পূর্বক ভাবে ক্ষমতার দাপট দেখিয়ে বিভিন্ন ধরনের হুমকি ধামকি ভয় প্রদর্শন করিয়া ভোগ দখল করছিলো।

 ৫ আগস্টে আওয়ামীলীগ সরকার পতনের পর আমি আমার ওই জমি দলিল ও পর্চা অনুযায়ী জমিটি দখলে গিয়ে জমি চাষ দেই। এবিষয়কে কেন্দ্র করে ঘটনার দিন রাত ৯টার পরে আমি বাজারে যাওয়ার সময় মফিজ ও কামাল পূর্ব থেকেই রাস্তায় ৫থেকে ৭জনের একটি সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাকে মারার জন্য প্রস্তুত থাকে।

সন্ত্রাসীরা আমাকে একা পেয়ে দেশীয় অশ্র, দা, ছেনি, লোহার রড, লাঠিসোঁটা নিয়ে আমার উপর আতর্কীত হামলা চালায় এবং  আমার বুকের উপর চরে এলোপাতাড়ি ভাবে চর,থাপ্পড়, কিল, ঘুসি মারতে থাকে

 এবং আমার হাত দুমড়ে- মুচড়ে দিয়ে রক্তাক্ত ও জখমসহ বেদম ভাবে পিটিয়ে আহত করে। এবং ২ লক্ষ  টাকা চাঁদাও দাবি করে মফিজরা।

পরে আমি ডাক চিৎকার দিলে স্থানীয় লোকজন ঘটনা স্থলে আসলে সন্ত্রাসীরা তাৎক্ষনিক পালিয়ে যায়। পরে আমার ভগ্নিপতি এসে আমাকে উদ্ধার করে চিকিৎসার জন্য  চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

ওই সময় সন্ত্রাসীরা বলেন,এই ঘটনায় আমি কাউকে জানালে বাড়ীতে জীবিত অবস্থায় থাকতে দিবেনা বলে হুমকি দেয়।এতে আমি ও আমার পরিবার জীবনের অনিরাপত্তায় ভুগছি।আ: রহিম ও তার পরিবার  ন্যায় বিচার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এবিষয়ে অভিযুক্ত মো: মফিজুল ইসলামের ব্যবহৃত ফোন নাম্বারে কল দিয়ে বৃদ্ধ মো: আ: রহিমকে মারধর এর বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন,আমি তাকে শুধু একটু গালমন্দ করেছি।তবে তারা আমাকে একদল সন্ত্রাসী দিয়ে মারধর করছে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, এ সংক্রান্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন