1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে জমি বিরোধে সংঘর্ষ, আহত ২ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে জমি বিরোধে সংঘর্ষ, আহত ২ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লালমোহনে জমি বিরোধে সংঘর্ষ, আহত ২

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৮৩ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহন উপজেলার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রাড়ি বাড়িতে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চার দাতার ৮১ শতাংশ জমির মধ্যে ২৪ শতাংশ জমি বুঝিয়ে দেওয়ার পরও পুনরায় ওই জমি দাবি করা হচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। দীর্ঘদিন ধরে এ বিরোধ চলমান রয়েছে। বিষয়টি নিয়ে একাধিক মামলাও হয়েছে এবং আদালতের রায় পেলেও তারা জমির দখলে যেতে পারছেন না বলে অভিযোগ করেন।

অভিযোগ রয়েছে, শুক্রবার (২৬ জুন) স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হলে সালিস না মেনে সেলিম, সালাউদ্দিন, নাজিম, কুলসুম (৩৫) ও রোকেয়া (৩০) অতর্কিত হামলা চালান। এতে মো. আল সাব্বির (২৯) ও ফিরোজ আলম (৩৬) আহত হন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

তবে অভিযোগ অস্বীকার করে বিবি কুলসুম বলেন, তাদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বাচ্চাদের খেলাধুলাকে কেন্দ্র করে প্রথমে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তারাই আমাদের ওপর হামলা করে। আমরা কোনো হামলা করিনি। তারা যে অভিযোগ করেছে, তা সত্য নয়।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, ৯৯৯ জরুরি সেবায় কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে। চিকিৎসা শেষে তাদের প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া হবে। ঘটনাটি সম্পর্কে আমরা সচেতন রয়েছি এবং অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন