
মাহমুদ হাসান লিটন, লালমোহন
ভোলার লালমোহনে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় পিতা -পুত্র আহত । ২৩ আগস্ট শুক্রবার সকালে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ড কিশোরগঞ্জ এলাকার বদ্দি বাড়ীতে এ ঘটনা ঘটে ।
অভিযোগ সুত্রে জানা যায়, কিশোরগঞ্জ বদ্দি বাড়ীর মালেক মিয়ার সাথে বড় ভাই বারেক এর সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে । শুক্রবার সকালে বারেক মিয়ার গ্রুপ বিরোধপুর্ন জমিতে ধানের চারা রোপন করতে গেলে ছোট ভাই মালেক ও তার ছেলে হারুন বাধা প্রদান করলে বড় ভাই বারেকের চার ছেলে শাহজাহান, শাহআলম, আব্বাস ও কবির তাদের উপর লাঠি সোঠা নিয়ে হামলা চালায় এতে মালেক ও তার ছেলে হারুন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের লালমোহন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন ।
এ ব্যাপরে লালমোহন ওসি ( তদন্ত) এনায়েত হোসেন জানান, এ ঘটনায় কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে ।