1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে জমি সংক্রান্ত বিরোধে একই পরিবারের ৫ জনকে পিটিয়ে রক্তাক্ত জখম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে জমি সংক্রান্ত বিরোধে একই পরিবারের ৫ জনকে পিটিয়ে রক্তাক্ত জখম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে জমি সংক্রান্ত বিরোধে একই পরিবারের ৫ জনকে পিটিয়ে রক্তাক্ত জখম

মাহমুদ হাসান লিটন
  • প্রকাশিত : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ৩৫৭ বার পঠিত
Spread the love

 

মাহমুদ হাসান লিটন

ভোলার লালমোহনে জমি সংক্রান্ত বিরোধে একই পরিবারের ৫ জনকে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে । শুক্রবার সকালে উপজেলার চরভ’তা ইউনিয়নের ৪নং ওয়ার্ড তারাগঞ্জ এলাকার হাজী মজিদ আলি মাতাব্বর বাড়ীতে এ ঘটনা ঘটে ।

 

জানা যায়, প্রতিবেশি মৃত মাজেদ মুন্সীর গ্রুপের সাথে মৃত আলি হোসেন মাতাব্বরের গ সাথে ৮০ শতাংশ জমি নিয়ে প্রায় ৪০ বছর বিরোধ চলে আসছে । এই জমি বিরোধের জের ধরে শুক্রবার সকালে মাজেদ মুন্সীর ছেলে ছাত্তার, সিরাজ, সেলিম, মিজান ও বজলুসহ সংঘবদ্ধ দল লাঠি সোটা নিয়ে আলি হোসেন মাতাব্বরের ফসলি জমিতে চাষ দিতে গেলে তার ছেলেরা বাধা প্রদান করলে তাদেরকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয় । লাঠির আঘাতে ইউছুফ মাতাব্বর (৬৫) জামাল মাতাব্বর (৫৫) ইমন (১৭) জিহাদ (২২) আমেনা বেগম (৪০) গুরুতর আহত হয় । স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়।

 

এ ব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন