1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে জমি সংক্রান্ত বিরোধে একই পরিবারের ৫ জনকে পিটিয়ে রক্তাক্ত জখম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে জমি সংক্রান্ত বিরোধে একই পরিবারের ৫ জনকে পিটিয়ে রক্তাক্ত জখম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে জমি সংক্রান্ত বিরোধে একই পরিবারের ৫ জনকে পিটিয়ে রক্তাক্ত জখম

মোঃ মুসফিকুর রহমান, লালমোহন
  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ২৫১ বার পঠিত
Spread the love

মোঃ মুসফিকুর রহমান, লালমোহন

ভোলার লালমোহনে জমি সংক্রান্ত বিরোধে একই পরিবারের ৫ জনকে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ০৬ ওয়ার্ড খাঁন বাড়িতে এ ঘটনা ঘটে।

এবিষয়ে জাহিদ হাসান খোকন অভিযোগ করে বলেন, আমাদের একই বাড়ির আশরাফ আলী তার ছেলেকে বিদেশে পাঠানোর জন্য আমাদের কাছে জমি বিক্রি করবেন। এই মর্মে আমাদের কাছ থেকে টাকা বায়না নেয় ও আমাদেরকে জমি মেপে বুঝিয়ে দেয়। কিছু দিন পর দলিল দেবেন। এরি মধ্যে হঠাৎ করে তিনি মৃত্যু বরণ করেন। এখন তার ওয়ারিশ ছেলে সন্তানদের কাছে দলিলের বিষয়ে কথা বলতে গেলে তারা আমাদেরকে পাত্তা দেন না।বরং গত (০৩ জানুয়ারি)২০২৫ তারিখে লর্ডহার্ডিঞ্জ বাজারে কথা হলে উল্টো তারা আমাদেরকে হুমকি দেন ও গায়ে হাত তুলেন ও আমাদের জমিতে ঘর নির্মাণ করছেন, পরে আমরা লালমোহন থানায় সাধারণ ডাইরী করি যাহার নং১৪০ তারিখ:-০৪/০১/২০২৫,
এখন তারা ঐজমি জোর পূর্বকদখল করার চেষ্টা করলে আমারা বাঁধা দিতে গেলে ১. সোহাগ ২. আব্বাস ৩. ইউসুফ ৪.আ: হান্নান ৫. আ: মান্নানসহ বহিরাগত লোক নিয়ে আমাদেরকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে এলাকার লোকজন আমাদের উদ্ধার করে লালমোহন হাসপাতালে ভর্তি করান। এরমধ্যে ২জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে যায়। আমাদের ৩জনের অবস্থা খারাপ দেখে আমরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছি।

এবিষয়ে ভুক্তভোগীরা ন্যায় বিচার দাবি করেন।

এবিষয়ে অভিযুক্ত মো. হান্নান খাঁন বলেন, তাদের সাথে আমাদের যায়গায় জমি সংক্রান্ত সমস্যা। আমি বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে ছিলাম শুনতে পাইছি আমার ছোট ভাই বাড়িতে যাওয়ার সময় তারা টেনে হেঁছড়ে নিয়ে এলোপাতাড়ি পিটাইতেছে। তারপর দৌড়ে গেলাম তখন আমরা অস্ত্র বিহীন ছিলান।এরপর ভাইকে তাদের কাছ থেকে উদ্ধার করি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন