1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে জাটকা ইলিশ সংরক্ষন অভিযানে ৪০ লাখ টাকার অবৈধ জাল জব্দ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে জাটকা ইলিশ সংরক্ষন অভিযানে ৪০ লাখ টাকার অবৈধ জাল জব্দ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে জাটকা ইলিশ সংরক্ষন অভিযানে ৪০ লাখ টাকার অবৈধ জাল জব্দ

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৯৭ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহন উপজেলায় জাটকা ইলিশ সংরক্ষণের লক্ষে অভয়াশ্রম অভিযানের মাধ্যমে অন্তত ৪০ লাখ টাকার মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল জব্দ করা হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত মেঘনা নদীর অভয়াশ্রমে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের মধ্যে ২০ হাজার মিটার ধরাজাল এবং ১৬ হাজার মিটার টাইগার জাল রয়েছে। পরে রাতেই এসব জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া অভিযানে ২০ কেজি জাটকা ইলিশসহ বিভিন্ন প্রজাতির আরও দুই মণ মাছও জব্দ করা হয়। এসব মাছ স্থানীয় কয়েকটি এতিমখানাসহ হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।

 

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব ও লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দের দিকনির্দেশনায় উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে পরিচালিত এ অভিযানে ক্ষেত্র সহকারী মো. নেছার উদ্দিন, সাইফুল ইসলাম সোহাগ, তথ্য সংগ্রহকারী নূরনবী ও অফিস সহায়ক খোকন চন্দ্র দেসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

এ অভিযানের বিষয়ে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ জানান, জাটকা ইলিশ সংরক্ষণের লক্ষে আগামী ৩০শে এপ্রিল পর্যন্ত লালমোহন উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর অভয়াশ্রমে চলমান নিষেধাজ্ঞা বাস্তবায়নে আমরা কঠোরভাবে অভিযান পরিচালনা করছি। কেউ এই নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারে গেলে তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন