1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৪১ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যে ভোলার লালমোহনে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ  মন্ত্রণালয়ের সহযোগিতায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে লালমোহন হ্যালিপ্যাড মাঠে প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহ আজীজ। উদ্বোধন পরবর্তী বর্ণাঢ্য র‌্যালি এবং র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ও ভেটেনারী সার্জন ডা: মো. গোলাম মোস্তফা’র সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রকিবুল হাসান নিটোল’র সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন অফিসার মো. সোহেল, মৎস্য অফিসার আলী আহম্মদ আখন্দ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান ইমন, ওসি (তদন্ত) মো. মাসুদ হাওলাদার, উপজেলা পল্টি অ্যাসোসিয়েশনের উপদেষ্টা বাহালুল কবির খানসহ বিভিন্ন খামারিগণ। প্রদর্শনীতে বিভিন্ন স্টলে খামারিরা তাদের গবাদি পশু ও পাখি প্রদর্শণ করেন। আলোচনা সভা শেষে অতিথিগণ গবাদি পশু ও পাখির  বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন