1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গ্রামীণ ব্যাংকের গাছের চারা বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গ্রামীণ ব্যাংকের গাছের চারা বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গ্রামীণ ব্যাংকের গাছের চারা বিতরণ

নুরুল আমিন, লালমোহন
  • প্রকাশিত : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ১৪৬ বার পঠিত
Spread the love

নুরুল আমিন, লালমোহন

ভোলার লালমোহনে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে গাছের চারা বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১০টায় গ্রামীণ ব্যাংকের লালমোহন শাখাসহ লালমোহন এরিয়ার ১২টি শাখার মাধ্যমে একযোগে সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। গ্রামীণ ব্যাংক ভোলা যোনের লালমোহন এরিয়ার এরিয়া ম্যানেজার এস,এম, কবির হোসেনের তত্ত্বাবধানে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। বিকেলে গ্রামীণ ব্যাংক লালমোহন এরিয়া অফিসে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসব অনুষ্টানে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক লালমোহন এরিয়ার প্রোগ্রাম অফিসার সজল কুমার দাস, মো. আবু সাইদ কবির, লালমোহন শাখার শাখা ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম, সেকেন্ড ম্যানেজার মোহাম্মদ আইউব আলী, অফিসার মো. ফিরোজ আলম প্রমুখ। গ্রামীণ ব্যাংক লালমোহন এরিয়ার এরিয়া ম্যানেজার এস,এম, কবির হোসেন জানান, জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দারিদ্র্য বিমোচন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গ্রামীণ ব্যাংকের উদ্যোগে সারা দেশে নিয়মিত সদস্যদের মাঝে ৩ কোটি গাছের চারা বিতরণ করা হচ্ছে। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে লালমোহন এরিয়াতে ১২টি শাখার মাধ্যমে নিয়মিত সদস্যদের মাঝে ৭০ হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। এসময় তিনি জাতির জনক বঙ্গবন্ধুসহ শাহাদাৎ বরণকারী সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন