1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে জাতীয় সমবায় দিবস পালিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে জাতীয় সমবায় দিবস পালিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে জাতীয় সমবায় দিবস পালিত

জাহিদ দুলাল
  • প্রকাশিত : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৮১ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল

বর্ণাঢ্য র‌্যালি, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, নতুন সমবায় সমিতির অনলাইন নিবন্ধন সনদপত্র প্রদান, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি মধ্য দিয়ে ভোলার লালমোহনে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। এ বছর সমবায় দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে “সমবায়ে গড়ব দেশ বৈষম্যহীন বাংলাদেশ”

শনিবার (০২ নভেম্বর)  সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের  আয়োজনে  লালমোহন  উপজেলা পরিষদের সামনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসটির শুভসূচনা করা হয়। এরপর উপজেলা পরিষদের সামনে থেকে বর্নাঢ্য র‌্যালি বের করা হয়।র‌্যালিটি উপজেলা চত্বর ঘুরে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এহসানুল হক শিপন এর সভাপতিত্বে এবং সমবায়ের সহকারী পরিদর্শক মো. মাজহারুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আবদুল হাদী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বাবুল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর লালমোহন উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ রুহুল আমিন প্রমূখ। আলোচনা সভা শেষে লালমোহন উপজেলায় সর্বপ্রথম অনলাইনের মাধ্যমে একটি সমবায় সমিতির নিবন্ধন সনদপত্র প্রদান করা হয়।

এসময় লালমোহন উপজেলার সকল সমবায় সমিতির সভাপতি, সম্পাদক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন