1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে জামায়াতের ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষণা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে জামায়াতের ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষণা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে জামায়াতের ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষণা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মো. মুশফিক হাওলাদার , লালমোহন 
  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ২৯৮ বার পঠিত
Spread the love

মো. মুশফিক হাওলাদার , লালমোহন 

আগামী স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ভোলার লালমোহনের ২নং কালমা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করেছেন
বাংলাদেশ জামায়াতে ইসলামী, লালমোহন উপজেলা শাখা।

কালমা ইউনিয়নে দলের প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে শুরা ও কর্ম পরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণ কাজী মো. শাহে আলম।

মঙ্গলবার (১০ মে) ফরাজী বাজার হোসনে আরা বেগম মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে ঈদ পুনর্মিলনী ও চেয়ারম্যান প্রার্থী ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কালমা ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সভাপতি মাও. ইমদাদ উল্লাহ’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত ভোলা-০৩ (লালমোহন-তজুমদ্দিন) সংসদ সদস্য পদপ্রার্থী
নিজামুল হক নাঈম।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আমির মুহাদ্দিস মাওলানা আবদুল হক, সেক্রেটারি
মাওলানা রুহুল আমিন, লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসাইন সোহাগ, জেলা শিবিরের সভাপতি মোঃ জসিম উদ্দিন হাওলাদার প্রমুখ।

 

অনুষ্ঠানে বক্তারা, দেশে ইসলামের শাসন প্রতিষ্ঠার জন্য জামায়াত মনোনিত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এদিকে ইউনিয়নে প্রার্থী ঘোষণার পর থেকে তৃণমূলে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে অনেকে অভিনন্দন জানিয়েছেন।

এসময় আরও উপস্থিতি ছিলেন উপজেলা, পৌরসভা ও কালমা ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন