1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে জামায়াতের উদ্যোগে শহীদ স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে জামায়াতের উদ্যোগে শহীদ স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লালমোহনে জামায়াতের উদ্যোগে শহীদ স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৮৬ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

২০০৬ সালের ২৮ অক্টোবর জামায়াতে ইসলামী নেতৃবৃন্দকে নির্মমভাবে হত্যার উদ্দেশ্যে সংঘটিত বর্বর ঘটনার শহীদদের স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমোহন উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমোহন উপজেলা কার্যালয়ের হলরুমে এ সভা ও  দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। লালমোহন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ রুহুল আমীন সভাপতিত্ব এবং সহকারী সেক্রেটারি মাওলানা নুর মোহাম্মদ হেলালির সঞ্চলনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা জামায়াতের অফিস সম্পাদক অ্যাডভোকেট রহমত উল্লাহ সেলিম।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের লালমোহন পৌর আমির কাজী সাইফুল ইসলাম, ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফেডারেশন (IBWF) লালমোহন উপজেলা সভাপতি মোঃ আবুল হাসান, বায়তুল মাল সম্পাদক মাওলানা লোকমান হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাসনাইন আল মূসা, উপজেলা কর্মপরিষদের সদস্যসহ বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা।

আলোচনায় বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনাটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। সেই দিনের শহীদদের আত্মত্যাগ ইসলাম ও ন্যায়ের সংগ্রামে নতুন প্রেরণা জোগায়। তারা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং ইসলামী আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আলোচনা শেষে শহীদদের স্মরণে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন