1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল হক নির্বাচিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল হক নির্বাচিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল হক নির্বাচিত

জাহিদ দুলাল
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৯৭ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল

আগামী ২০২৫-২৬ সালের জন্য ভোলার লালমোহন উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর পুননির্বাচিত হয়েছেন মাওলানা আব্দুল হক। রবিবার (২৪ নভেম্বর)  জামায়াতে ইসলামীর রুকনদের সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাষ্টার নুরুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা নির্বাচন পরিচালনা কমিটির সহকারী উপাধ্যক্ষ অলিউল্লাহ কবিরের সঞ্চলনায় রুকন সম্মেলনে গোপন ভোটের মাধ্যমে উপজেলা আমির ও ছযজন শুরা সদস্য নির্বাচন করা হয়। এতে আগামী দুই বছরের জন্য (২০২৫-২৬)আমীর পূর্ণ নির্বাচিত হয়েছেন লালমোহন কামিল মাদরাসার হেড মুহাদ্দিস আলহাজ্ব কাজি  মাওলানা আব্দুল হক। ছয়জন শুরাসদস্য হলেন, নাজিরপুর ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা রুহুল আমিন, পাঙ্গাসিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা নুর মোহাম্মদ হেলালী, ইসলামিক মডেল মাদরাসার ভারপ্রাপ্ত পরিচালক মাওলানা লোকমান হোসাইন, নাজিরপুর ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা কাজি সাইফুল ইসলাম, ধলিগৌরনগর ইউনিয়ন আমীর পূর্বধলিগৌরনগর দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা জিয়াউল হক নোমান, লালমোহন মডেল একাডেমীর প্রধান আজিম উদ্দিন খান।

সংগঠন সূত্রে জানা যায়, নির্বাচিত উপজেলা আমীর ও ছয়জন শুরা সদস্য নিয়ে পরবর্তীতে পুর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হবে। শুরা সদস্যগণ আমীরকে সার্বিক পরামর্শ ও সহযোগিতা দিয়ে লালমোহনে জামায়াতে ইসলামীকে মজবুত সংগঠন করার সর্বাত্নক চেষ্টা করবেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন