1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে জামায়াতে ইসলামীর ঈদ পুর্ণমিলনী অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে জামায়াতে ইসলামীর ঈদ পুর্ণমিলনী অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে জামায়াতে ইসলামীর ঈদ পুর্ণমিলনী অনুষ্ঠিত

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ১৩৫ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহন উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ-পুর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর লালমোহন উপজেলার উদ্যোগে বুধবার (০২ এপ্রিল) সকালে লালমোহন উপজেলা অডিটোরিয়ামে এ পুর্নমিলনী অনুষ্ঠিত হয়।

লালমোহন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. আবদুল হক’র সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মো. রুহুল আমিনের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন, ভোলা জেলা জামায়াতে সেক্রেটারি মাওলানা কাজী মো. হারুনুর রশিদ।

এসময় তিন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন চায় কিন্তু তা সংস্কারের পরে।

আমাদের সাংগঠনিক মান বৃদ্ধি করে ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে নির্বাচিত করার চেষ্টা করতে হবে।” দুনীতি, হত্যা, নির্যাতন, জুলুম কি না করেছে বিগত ফ্যাসিস্ট সরকার। বাংলাদেশ জামায়াতে ইসলামী আবার ঘুরে দাড়িয়েছে। তাই ইনশাআল্লাহ দেশে ইসলামের শাসন প্রতিষ্ঠার লক্ষ্য জামায়াত কাজ করে যাচ্ছে।‎

তিনি আরও বলেন, ইসলাম একটি কল্যান কর পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কোন বিকল্প নাই, অবশ্যই সেখানে কোরআনের আইন প্রতিষ্ঠা করা দরকার আর এজন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী নির্বাচনে ৩০০ আসনে নির্বাচন করবে এবং এপ্রিলের মধ্যে লালমোহন ও তজুমদ্দিন আসনের প্রার্থী ঘোষণা করা হবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, সাবেক অতিরিক্ত সচিব মো. আবদুল হালিম, কেন্দ্রীয় প্রচার ও দাওয়া সম্পাদক বাংলাদেশ মাজলিশুল মুফাচ্ছিরীন ডা. কামরুল হাসান শাহীন,জেলা সহকারী সেক্রেটারি মাওলানা মো. আকতার উল্লাহ,বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ভোলা জেলার সাবেক সভাপতি ও ঢাকাস্থ লালমোহন ফোরামের সভাপতি মাও: কাজী শাহে আলম, ইসলামি ছাত্র শিবির ভোলা জেলার সাবেক সভাপতি আলমগীর হোসাইন সোহাগ, জেলা অফিস সম্পাদক এ্যাট রহমত উল্লাহ সেলিম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন