1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে জীবিতকে মৃত দেখিয়ে বয়স্ক ভাতা নিয়ে লুকোচুরি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে জীবিতকে মৃত দেখিয়ে বয়স্ক ভাতা নিয়ে লুকোচুরি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে জীবিতকে মৃত দেখিয়ে বয়স্ক ভাতা নিয়ে লুকোচুরি

জাহিদ দুলাল
  • প্রকাশিত : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ২৯১ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন 

৭০ বছর বয়সী বৃদ্ধ আব্দুল করিম। এখনো দিব্যি চলাফেরা করছেন। অথচ তাকে জানানো হয়েছে তিনি মারা গেছেন। এমন ঘটনা ঘটেছে ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চতলা এলাকার সৈয়দ মৌলুভী বাড়ির বাসিন্দা আব্দুল করিমের সঙ্গে।

তিনি জানান, পারিবারিকভাবেও আমি তেমন স্বচ্ছল না। তাই বয়স হওয়ায় একটি বয়স্ক ভাতার জন্য আবেদন করি। এরপর ২০২০ সালে আমার নামে একটি বয়স্ক ভাতা চালু হয়। দুই বছরের মতো ওই ভাতা ঠিক মতোই পাচ্ছিলাম। তিন মাস পর পর ১৫ শত টাকা করে মোবাইলে আসতো। তবে হঠাৎ ওই টাকা বন্ধ হয়ে যায়। এরপর সমাজ সেবা অফিসে যাই। সেখানে গিয়ে শুনি ‘আমি মারা গেছি’। যার জন্য ইউনিয়ন পরিষদ থেকে আমার স্থানে অন্য একজনের নাম দেওয়া হয়েছে। এ জন্য ভাতা বন্ধ।

বৃদ্ধ আব্দুল করিম জানান, আমি হেঁটে সমাজ সেবা অফিসে গিয়েছি। সেখানে গিয়ে নিজের মৃত্যুর সংবাদ শুনে বিশ্বাস করতে পারিনি। এমন খবর শুনে হতবাক হয়ে যাই। পরে বিষয়টি জানতে ধলীগৌরনগর ইউনিয়ন পরিষদের সচিবের কাছে যাই। তিনি আমাকে জানান; এমন অনেক ঘটনা ঘটছে, কারা এসব করছে তা জানি না। সচিব বলেছে এখানে তার কোনো হাত নেই, তিনি কিছু করতে পারবেন না।

তিনি আরো জানান, বয়স হয়েছে। শরীরে অনেক রোগ। স্ত্রীও অসুস্থ্য। এই ভাতার টাকা দিয়ে অন্তত ওষুধ কিনতে পারতাম। এখন ভাতা বন্ধ হয়ে গেছে, তাই অনেক কষ্টে চলতে হচ্ছে। আমার ভাতাটি পুনরায় চালু করার দাবি জানাচ্ছি। একই সঙ্গে এই প্রতারণার মাধ্যমে যারা আমি জীবিত থাকার পরেও মৃত বলে আমার ভাতা বন্ধ করেছে তাদের শাস্তি কামনা করছি।

লালমোহনের ধলীগৌরনগর ইউনিয়ন পরিষদের সচিব জহরলাল দাস বলেন, আব্দুল করিম নামে ওই বৃদ্ধ জীবিত রয়েছেন। তিনি একটি বয়স্ক ভাতা পেতেন। তবে তাকে নাকি মৃত দেখিয়ে সমাজ সেবা অফিসে তালিকা দেওয়া হয়েছে। যার জন্য বৃদ্ধ আব্দুল করিমের ভাতাটি বন্ধ হয়ে যায়। কারা তাকে মৃত দেখিয়ে তালিকা দিয়েছে তা আমার জানা নেই। আমি এসব প্রতারক চক্রের শাস্তি কামনা করছি।

এ বিষয়ে লালমোহন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. মাসুদ জানান, এ ধরনের কোনো বিষয় আমার জানা নেই। ওই লোক অফিসে এসে যোগাযোগ করলে বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন