1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে জুয়া খেলার দায়ে ৬ জন আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে জুয়া খেলার দায়ে ৬ জন আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে জুয়া খেলার দায়ে ৬ জন আটক

জাহিদ দুলাল
  • প্রকাশিত : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ২৭৯ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন 

ভোলার লালমোহনে প্রকাশ্যে জুয়া খেলার দায়ে ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। জুয়া আইনে মামলা দায়েরের পর ওইসব জুয়াড়িদের রোববার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। এরআগে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের সাদাপোল এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের থেকে জুয়া খেলার সরঞ্জামাদী জব্দ করে পুলিশ।

আটককৃতরা হলেন- মো. সেলিম, মো. রিয়াজ, মো. রাকিব, মো. হেলাল, মো. রাসেল এবং মো. রিয়াজ উদ্দিন। এরা সকলে লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের মহেষখালী এলাকার বাসিন্দা।

এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, সামাজিক অপরাধসহ সকল ধরনের অপরাধ রোধে লালমোহন থানা পুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে। তারই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে এসব জুয়াড়িদের আটক করা হয়েছে। তাদেরকে রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন