1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে জেলেদের চাল ছিনিয়ে নেয়ার অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে জেলেদের চাল ছিনিয়ে নেয়ার অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে জেলেদের চাল ছিনিয়ে নেয়ার অভিযোগ

জাহিদ দুলাল
  • প্রকাশিত : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১৭৩ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহনে জেলেদের পুর্নবাসনের চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে । শনিবার সকালে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ানের ৩ হাজার জেলের মধ্যে চাল বিতরণ কার্যক্রম শুরু করা হয় লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদ থেকে।

সেখান থেকে জেলে পুর্নবাসনের চাল নিয়ে বাড়ি ফেরার পথে  মাদ্রাসা বাজার সংলগ্ন এলাকা থেকে সিরাজ মাঝি, মোবারক মাঝি, জেলে মো. কবির, মোশারফ মাঝি, খোকন ও ইউসুফ মিয়ার চাল তাদের স্ত্রীরা বাড়িতে নিয়ে যাওয়ার সময় জোর পূর্বক ছিনিয়ে নিয়ে যায় ইউনিয়ান যুবলীগ সভাপতি মো. শাহাদাত মেম্বারের ভাতিজা যুবলীগ কর্মী মো. অলি মিয়া, মাহমুদের  ছেলে মো. সাকিল, আবুল বাসারের ছেলে মো. ফোরকান। মো. কবির মাঝির স্ত্রী আয়েশা, সিরাজ মাঝির স্ত্রী বিবি কুলছুম এবং  ফয়সালের স্ত্রী নাজমা জানান,  চাল ছিনতাইকারীরা আগে থেকেই সেখানে ওৎ পেতে ছিল।

চাল ছিনিয়ে নেওয়ার ব্যাপারে অভিযুক্তদের কাছে জানতে তাদের মুঠো  ফোনে একাধিকবার কল করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি ।  সুবিধাভোগী জেলেদের  চাল ছিনিয়ে নেয়ার বিষয়ে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি মো. কামরুল পাটাওয়ারী বলেন ,  বিষয়টি দু:খজনক,  যারা জেলেদের চাল ছিনিয়ে নিয়েছে  তারা আওয়ামীলিগের লোক, বিএনপির সুনাম নষ্ট করার জন্য এ জঘন্যতম ও ঘৃন্য কাজ করেছে তাদের  কঠোর শাস্তি দাবি জানাচ্ছি ।

এবিষয়ে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে জানতে চাইলে সে বিসয়টি এড়িয়ে যান  এবং কোন মন্তব্য করতে রাজি হননি । উক্ত বিষয়ে লালমোহন  উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম বলেন অভিযুক্তদের  বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন