1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে জেলেদের চাল বিতরণকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় হামলায় আহত ২১ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে জেলেদের চাল বিতরণকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় হামলায় আহত ২১ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে জেলেদের চাল বিতরণকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় হামলায় আহত ২১

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ২২০ বার পঠিত
Spread the love
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ভোলার লালমোহন ধলীগৌরনগর ইউনিয়নে জেলেদের চাল বিতরণকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ৩দিন ধরে দফায় দফায় হামলার ঘটনায় অন্ততঃ ২১ জন আহত হয়েছে। এই হামলায় আহতদের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত লিহান নামে একজনকে বৃহস্পতিবার রাতে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হামলার ঘটনায় নিন্দা জানিয়ে হামলাকারীদের শাস্তির দাবি জানিয়েছেন ধলীগৌরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মাসুদ করিম নিরব, ধলীগৌরনগর ইউনিয়ন পূর্ব শাখা বিএনপির আহবায়ক মোঃ ইউসুফ মেম্বার।
ইউনিয়ন পূর্ব শাখা বিএনপির আহবায়ক মোঃ ইউসুফ মেম্বার অভিযোগ করেন, ৩ দিন আগে ইউনিয়নের নুরুল্লা বাজারে জেলে কার্ড অনুযায়ী প্রকৃত জেলেদের মাঝে চাল বিতরণ করতে গেলে কার্ডছাড়া কিছু লোক দালাল বাজার থেকে গিয়ে সচিব ও ট্যাগ অফিসারকে অবরুদ্ধ করে এবং পরবর্তীতে ৯জনকে মারধর করে চাল বিতরণে বাধা সৃস্টি করে। এ ঘটনা নিয়ে উত্তেজনা সৃস্টি হলে উপজেলা বিএনপি নেতাদের জানানো হয়। তারা বৃহস্পতিবার বিএনপি অফিসে আসার জন্য বললে আমরা বিএনপি নেতা-কর্মীদের নিয়ে লালমোহন সদরে আসি। সেখান থেকে ফেরার পথে বৃহস্পতিবার সন্ধ্যায় দালাল বাজারে জাফর মালের নেতৃত্বে কিছু দুষ্কৃতিকারী অতর্কিত হামলা চালায় আমাদের বহরে। এসময় ১২জনকে পিটিয়ে আহত করা হয়। হামলাকালীরা কিছুদিন আগেও আওয়ামী লীগের সাবেক এমপি ও আওয়ামী লীগের বিভিন্ন নেতার সমর্থক ছিল। এবার তারা ধলীগৌরনগর (পশ্চিম) শাখা বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন নসুর উপর ভর করে এমন ঘটনা ঘটিয়েছে।
এপ্রসঙ্গে পশ্চিম শাখা বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন নসু জানান, দালালবাজারে একজন বাকপ্রতিবন্ধী ছেলেকে মারধর করলে তাদের প্রতিহত করতে গেলে এমন ঘটনা সাজানো হয়েছে। মূলত যাদের ইন্ধনে এসব করা হচ্ছে তারা ধলীগৌরনগর ইউনিয়নে বিএনপির রাজনীতিকে ধ্বংস করতে চায়।
লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, হামলার ঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে ইউসুফ মেম্বার মৌখিকভাবে ঘটনা জানিয়ে অভিযোগ করবেন বলে জানিয়েছে। অভিযোগ পেলে পরবর্তীতে দেখা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন