1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহন ধরা পড়ল প্রায় আড়াই কেজির রাজা ইলিশ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহন ধরা পড়ল প্রায় আড়াই কেজির রাজা ইলিশ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহন ধরা পড়ল প্রায় আড়াই কেজির রাজা ইলিশ

জাহিদ দুলাল
  • প্রকাশিত : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ২৬৬ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন

ভোলার লালমোহন থেকে প্রায় আড়াই কেজি ওজনের একটি রাজা ইলিশ বেশি টাকা বিক্রির জন্য রাজধানী ঢাকায় পাঠানো হয়েছে। রোববার সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর ঘাটের মৎস্য ব্যবসায়ী মো. মোতাহার বেপারী মাছটি জেলেদের থেকে কিনে পুনরায় বিক্রি করতে ঢাকায় পাঠান।

মৎস্য ব্যবসায়ী মো. মোতাহার বেপারী বলেন, স্থানীয় আওলাদ মাঝিসহ তার ট্রলারের জেলেরা চরফ্যাশনের ঢালচর সংলগ্ন মেঘনা নদী থেকে মাছ শিকারের সময় অন্য মাছের সঙ্গে এই মাছটি পান। এরপর তারা রোববার সকালে মাছটি নাজিরপুর ঘাটে আনেন। পরে ওই মাছটি নিলামে তোলা হয়। তখন নিলামের সর্বোচ্চ দাম সাড়ে ৫ হাজার টাকায় রাজা ইলিশটি কিনি। মাছটির ওজন প্রায় আড়াই কেজি থেকে একটু কম। স্থানীয় কেউ না কেনায় অন্যান্য মাছের সঙ্গে ওই মাছটিও ঢাকায় পাঠিয়েছি। আশা করছি এটি ঢাকাতে ৮/৯ হাজার টাকায় বিক্রি করা যাবে।

এ বিষয়ে লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. তানভীর আহমেদ বলেন, নদীতে পলি মাটি জমায় নদীতে মাছ কম আসছে। তবে ভালো করে বৃষ্টি হলে জেলেরা তাদের কাক্সিক্ষত ইলিশ পাবেন। এরপর দামও অনেকটা কমবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন