1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করলেন এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করলেন এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করলেন এমপি শাওন

জাহিদ দুলাল, লালমোহন
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ২২৫ বার পঠিত
জেলেদের মধ্যে বকনা বাছুর বিতরণ করছেন প্রধান অতিথি
Spread the love

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায়, স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, ভিশনারি লিডার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে সামব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ভোলার লালমোহনে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জেলেদের উন্নয়নের কথা অতীতের নিয়ে কোন সরকার চিন্তা করেনি। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরপরই নদীতে অবরোধ কালীন সময়ে জেলেদের জন্য যথাসময়ে চাল বিতরণসহ বিভিন্ন উপকরণ এবং পরিবারের উন্নয়নের জন্য বকনা বাছুর বিতরণ করা হচ্ছে। যাতে জেলেরা তাদের পরিবার পরিজন নিয়ে ভালো থাকতে পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, মৎস্য কর্মকর্তা রুহুল কুদ্দুস, মেনির ফিশারিজ কর্মকর্তা তানভির আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম প্রমূখ। আলোচনা সভা শেষে উপজেলার ৫ টি ইউনিয়নের ১৭ জন জেলের মধ্যে বকনা বাছুর বিতরণ করেন এমপি শাওন ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন