1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে টেঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে টেঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে টেঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭

জাহিদ দুলাল, লালমোহন
  • প্রকাশিত : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ৩০৭ বার পঠিত
Spread the love
ভোলার লালমোহন উপজেলায় জমি বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের সাত জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে। বাকি পাঁচজন লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার রাতে উপজেলার কালমা ইউনিয়নের ডাওরি বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দুই পক্ষের আহতরা হলেন, ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শহর আলী, মাহেআলম, নাছির, মো. হেলাল, শামীম, হোসেন এবং মো. শামীম।
জানা যায়, একই এলাকার রহিম, হোসেন, মাজেদ আলী, পাঞ্চত আলী, করিম, পারভেজ, শামীম, হাসান ও নজরুল গংদের সঙ্গে দীর্ঘ কয়েক বছর ধরে ১০ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছে শহর আলী গংদের সঙ্গে। ওই বিরোধকে কেন্দ্র করে শুক্রবার দিনের বেলায় বাড়িতে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে রাতের বেলায় ডাওরি বাজারে পূর্বপরিকল্পিতভাবে ঐক্যবদ্ধ হয়ে টেঁটা ও দেশীয় অস্ত্রসহ শহর আলীর ওপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এ সময় শহর আলীর স্বজনরা তাকে হামলা থেকে রক্ষা করতে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে টেঁটাবিদ্ধ হয় মাহেআলম ও নাছির। বাকিরা দেশীয় অস্ত্রের আঘাতে জখমপ্রাপ্ত হন।
কালমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আকবার হোসেন বলেন, আমরা উভয় পক্ষের আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছি। তারা সুস্থ হলে উভয় পক্ষকে নিয়ে বসে সুষ্ঠু ফয়সালা করা হবে।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহবুব উল আলম জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন