1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে ডিজিটাল উদ্ভাবনী মেলা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে ডিজিটাল উদ্ভাবনী মেলা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লালমোহনে ডিজিটাল উদ্ভাবনী মেলা

জাহিদ দুলাল
  • প্রকাশিত : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ২৭৫ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালেমাহন 

‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ শ্লোগানে ভোলার লালমোহনে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত মেলায় সরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, নারী উদ্যোক্তা ও ইউনিয়ন ডিজিটাল সেবা কার্যালয় অংশগ্রহণ করে।

রোববার সকালে উদ্ভাবনী মেলা উপলক্ষে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। পরে ফিতা কেটে মেলার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান মাহমুদ ডালিমের সভাপতিত্বে  এসময় ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা কৃষি কর্মকর্তা এএফএম শাহাবুদ্দিন, ওসি মাহাবুবুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা সহকারী প্রোগ্রামার রবিউল আলমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এই মেলায় সরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও ও অনান্য প্রতিষ্ঠান মিলিয়ে মোট ১০টি স্টল অংশগ্রহণ করে। পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এসময় স্টলগুলোতে ডিজিটাল সেবাসমূহ,পরিকল্পনা ও অগ্রগতী বিষয়ের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন