1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪১ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

 

‘নিজ নিজ পরিবেশ পরিষ্কার রাখুন, ডেঙ্গু মুক্ত থাকুন —এই শ্লোগানকে সামনে রেখে ভোলার লালমোহনে মশাবাহিত রোগ যেমন- ডেঙ্গু, চিকুনগুনিয়া বিষয়ে সচেতনতা সৃষ্টি ও মশার উৎপত্তিস্থল দূরীকরণ সচেতনতামূলক পরিচ্ছন্নতা
ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার  (১৮ সেপ্টেম্বর) সকালে ভোলার লালমোহন  পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ম্যালেরিয়া নিরর্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় এবং ব্র্যাকের আয়োজনে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন, লালমোহন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. শাহ আজীজ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নাগরিকরা সচেতন হলে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব। শুধু সরকার নয়, সমাজের সকলকে নিয়ে একটি কার্যকর সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, ভোলার লালমোহনে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব বাড়ছে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান ও বাজার এলাকায় মানুষের ঘন চলাচলের কারণে এসব স্থান এখন সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিধায়  নিয়মিতভাবে পরিচ্ছন্নতা অভিযান জোরদার করতে হবে এবং এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংস করতে হবে।

এসময় লালমোহন পৌর নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেন, ব্র্যাক আঞ্চলিক সহায়তা কর্মসূচির অফিসার শমীর দাস ও সহায়ক মো. নিয়াজসহ পৌরসভার বিভিন্ন  শেণির কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন