1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

জাহিদ দুলাল
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ১৮৪ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন 

ভোলার লালমোহনে ঘরের পাশের ডোবায় ডুবে মো. তাহসিন নামে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ধলীগৌরনগর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশু তাহসিন ওই এলাকার মো. নিরব হোসেনের ছেলে।

জানা যায়, মঙ্গলবার দুপুরে ঘরে রান্নার কাজ করছিলেন শিশু তাহসিনের মা। এ সময় বাড়ির উঠানে খেলছিল শিশুটি। তবে কিছুক্ষণ পর ঘর থেকে বেরিয়ে শিশু তাহসিনকে না দেখে খুঁজতে শুরু করেন তার মা সুরমা বেগম। এক পর্যায়ে ঘরের পাশের ডোবায় শিশুকে ভাসতে দেখে চিৎকার দেন তার মা সুরমা। চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে শিশু তাহসিনকে ডোবা থেকে উদ্ধার করেন। এরপর স্থানীয় পল্লী চিকিৎসককে খবর দিলে তিনি এসে ওই শিশুকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। কোনো অভিযোগ না থাকায় লাশ ওই শিশুর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন