1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে তারুন্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে তারুন্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে তারুন্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৪৩ বার পঠিত
Spread the love

 

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

এসো বাংলাদেশ বদলাই, পৃথিবী বদলাই শ্লোগানে ভোলার লালমোহনে তারুন্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং ইউনিয়ন পরিষদের হলরুমে তারুন্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে সোমবার দুপুরে শিক্ষার্থীদের মধ্যে দেশাত্মবোধক গান, নাতে রাসূল এবং রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার বিষয় ছিলো- কেবল সুস্থ বিনোদনই পারে মাদকমুক্ত  সমাজ গড়তে।

ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোকাম্মেল হকের সঞ্চলনায়, লালমোহন উপজেলার অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও ফরাজগঞ্জ ইউনিয়নের প্রশাসক আহসানুল্লাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন। এসময়  উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন , তারুণ্যের জোয়ারকে বাঁধা গ্রস্ত না করে একে বিকশিত করার সুযোগ করে দিতে হবে। এজন্য সমাজের  বিভিন্ন  স্তরের ব্যক্তি বর্গকে এগিয়ে আসতে হবে।

আলোচনা সভা শেষে ইউনিয়ন ভিত্তিক অংশগ্রহণকৃত শিক্ষকদের মধ্যে ডেমো ক্লাস উপস্থাপন করেন শিক্ষকগণ।  ডেমো ক্লাসে শিক্ষকগণ শিক্ষাদান পদ্ধতির একটি নির্দিষ্ট বিষয়ে পাঠদান উপস্থাপন করেন এবং তার শিক্ষণ দক্ষতা, বিষয়বস্তু জ্ঞান, এবং শ্রেণীকক্ষ পরিচালনার ক্ষমতা প্রদর্শন করেন। ডেমো ক্লাসে যে শিক্ষক সবচেয়ে ভালো করেছেন তাঁকে পুরস্কৃত করা হয়। যা ছিল প্রশংসনীয়। প্রত্যেক ইভেন্টের একজনকে পুরষ্কার প্রদান করা হয়।

ফরাজগঞ্জ ইউনিয়নে যারা পুরষ্কৃত হয়েছেন তারা হলেন, নাতে রাসূলে মুসলিমিয়া দাখিল মাদ্রাসা নবম শ্রেণির শিক্ষার্থী  মোঃ আল আমিন, রচনা প্রতিযোগিতায় সাতানী বদিউজ্জামান মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মাহমুদা বেগম এবং শিক্ষকদের ডেমো ক্লাসে হোসেনে আরা বেগম পৌর মাধ্যমিক বিদ্যালয়ের  সহকারী শিক্ষক মোঃ ইকবাল হোসেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন