1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২ জনকে পিটিয়ে আহত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২ জনকে পিটিয়ে আহত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২ জনকে পিটিয়ে আহত

মুসফিক হাওলাদার, লালমোহন 
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ২১০ বার পঠিত
Spread the love

মুসফিক হাওলাদার, লালমোহন 

ভোলার লালমোহনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৪মে) সকালে লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের বগির চর ১নং ওয়ার্ড চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় লালমোহন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায় – লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের বগিরচর ১নং ওয়ার্ড চৌকিদার বাড়িতে বৃহস্পতিবার সকালে হানিফের স্ত্রী তাছলিমা বেগম তার ভাসুরের পরিত্যক্ত ঘরের ভিটার গায়গায় ধান শুকানোর জন্য ঝাড়ু দিতে ও লেপতে গেলে পাশ্ববর্তী মৃত শামসুল হক চকিদারে ছেলে হারুন কলা গাছ নিয়ে এসে এখানে রোপন করতে চাচ্ছেন তখন আমি বলি ভাইয়া এখানে আমার ধান শুকাবো আপনি কেন গাছ লাগাবেন পরে তার সাথে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে আমার হাত থেকে ঝাড়ু নিয়ে আমাকে এলোপাতাড়ি পিটাতে থাকে আমার ডাক চিৎকার শুনে আমার মেয়ে এগিয়ে আসলে আমার মেয়েকে ও ঝাড়ু দিয়ে পিটিয়ে জখম করে। পরে বাড়ির লোকজন আমাদের ডাকচিৎকারে এগিয়ে এসে উদ্ধার করে লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। আহত তাছলিমা ও তার মেয়ে লালমোহন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবার ন্যায় বিচারক দাবি করেন। অভিযুক্ত হারুনের কাছে মুঠোফোনে কল করলে ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন