1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে তুচ্ছ ঘটনায় প্রবাসীর স্ত্রী ও সন্তানকে কুপিয়ে ও পিটিয়ে জখম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে তুচ্ছ ঘটনায় প্রবাসীর স্ত্রী ও সন্তানকে কুপিয়ে ও পিটিয়ে জখম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে তুচ্ছ ঘটনায় প্রবাসীর স্ত্রী ও সন্তানকে কুপিয়ে ও পিটিয়ে জখম

জাহিদ দুলাল
  • প্রকাশিত : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ১১১ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন

ভোলার লালমোহনে তরকারি ছিঁড়াকে কেন্দ্র করে প্রবাসীর স্ত্রী ও এক ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাউরিয়া গ্রামে সোমবার (২৬ আগষ্ট)  সকালে এ ঘটনা ঘটে।

জানাযায়, উপজেলার ধলীগৌরনগরের বাউরিয়া গ্রামের ফরাজি বাড়ির প্রবাসী খোরশেদ আলমের ছেলে মোঃ তারেক (২৫) বাড়ীর আঙ্গিনায়  তরকারির ঝাঁক থেকে তরকারি ছিঁড়ে, এনিয়ে একই বাড়ীর মৃত মোঃ হোসেনের ছেলে আলমঙ্গীর (৫০) ও অলি মাঝির ছেলে মোঃ সেলিম(৪৫) বাকবিতন্ডা করে একপর্যায়ে  প্রবাসী খোরশেদের ছেলে  তারেককে গালমন্দ ও মারপিট করতে থাকে এ অবস্থায়  তাকে বাঁচাতে এগিয়ে আসলে তারেকের মা হাসিনা বেগমকে (৪৫) কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করে কানে থাকা স্বর্নের জিনিস ছিনিয়ে নিয়ে যায়। । স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। এ  তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে  এ ন্যাক্কারজনক কাজ করায় ওই এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। এঘটনায় ভুক্তভোগীর পরিবার প্রশাসনের নিকট বিচার দাবী করেছেন। এব্যাপারে অভিযুক্ত মো: আলমগীর বলেন আমি তার ছেলেকে বাড়ি দিয়েছি সে বাড়ি তার মায়ের মাথায় লেগেছে। আমি মেম্বারকে তাদের চিকিৎসার জন্য ১০ হাজার টাকা দিয়েছি। লালমোহন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহাবুব উল আলম বলেন, উক্ত ব্যাপারে কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন